কোটালীপাড়ায় অগ্নিকান্ডে আ.লীগ অফিসসহ ২০ দোকান ও বসতঘর পুড়ে ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে রামশীল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ ২০টি দোকান ও বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার রামশীল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

জানাগেছে, দুপুর আড়াইটার দিকে রামশীল বাজারের সজিব মোল্লার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

এতে ইউনিয়ন আওয়ামী লীগ কার‌্যালয়, ওষুধের দোকান, স্বর্ণের দোকান, মুদি দোকানসহ ১৬টি দোকানঘর ও ৩ টি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে আমরা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটেছে।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন