বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

হাসপাতালে ভর্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান

গে‌জেট ডেস্ক

শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত হন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে তার ছেলের বাসায় অবস্থান করে সুস্থ হন। পরে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন। সুস্থ হলেও করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন এ বিচারপতি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন