বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সরস্বতী পূজা আজ

গে‌জেট ডেস্ক

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে সীমিত আকারে এই পূজার আনুষ্ঠানিকতা পালন করবেন ভক্তরা। শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। পরদিন রবিবার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি শেষ হবে।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া এবার জাতীয় প্রেস ক্লাবেও পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা সরস্বতী পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ছাত্র যুব ঐক্য পরিষদ এবং মহিলা ঐক্য পরিষদের নেতারা ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন