শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ধান ক্ষেতে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ব্যাটারি চালিত এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বলরাম (১৫) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে এখন পর্যন্ত পুলিশ এ হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক গৃহবধু ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁচানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে উপস্থিত স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মো.শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়। মরদেহের কাছ থেকে একটি মাক্স, ১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি দিয়াশলাই পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রত্যেক দিন রিকশা চালিয়ে রাতের বেলা চর হাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অটোরিকশা গ্যারেজে রিকশা জমা দিয়ে বাসায় ফিরত বলরাম। গতকাল রাতে রিকশাও জমা দেয়নি, বাসায়ও ফেরেনি। ভাড়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। নিখোঁজ রিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন