বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

হবিগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় হামলায় নিহত ১

গে‌জেট ডেস্ক

হবিগঞ্জের বাহুবলে নির্বাচনী প্রচারণার সময় হামলায় আল আমিন নামে একজন নিহত হয়েছেন। এ সময় পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান। ওসি রাকিবুল ইসলাম খান জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীক নিয়ে রাজাপুর গ্রামে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন