বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফের ভার্চুয়ালি হবে কোর্ট : প্রধান বিচারপতি

গে‌জেট ডেস্ক

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া ফের ভার্চুয়ালি হবে সব বিচার কাজ বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রম বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়াও আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্ট অনেক স্টাফ। সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।

এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও এডিশনান এটর্নি জেনারেলও সহ বেশ কজন করোনায় আক্রান্ত।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন