বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক্টর উল্টে দুই ভাইয়ের মৃত্যু

গে‌জেট ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী একটি ট্রাক্টর উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২) ও আব্দুস ছাত্তারের পুত্র রাফাত (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক্টরে বালুবোঝাই করে আতকাপাড়া নেওয়ার পথে একটি ফিশারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে পানিতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে পানিতে ডুবে যায় মোস্তফা ও রাফাত। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই নিহত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন