রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দু’জন, উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা পরবর্তী সময়ে অসুস্থতায় দু’জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার দু’জন।

পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৪৫ জন।

এদিকে, বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন