মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন, উপসর্গ নিয়ে চারজন এবং করোনা পরবর্তীতে অসুস্থতায় দুজন মারা গেছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুজন ও পাবনার একজন।

পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ১৯ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৪৫ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন