মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

খুলনার সন্ধ্যা রানী ও অবলা বালাসহ ২১ বীরাঙ্গনা পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

গেজেট ডেস্ক

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ২১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ২৪ আগস্ট গেজেট জারি করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪৩৮ জনে দাঁড়ালো।

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস ও অঞ্জনা বালা বিশ্বাস, বরিশালের রোকেয়া বেগম ও বিভা রানী মজুমদার, পাবনার মোছা. আনোয়ারা বেগম ও মোছা. বিলকিস বানু, কুমিল্লার মোসা. তাহেরা বেগম, নওগাঁর বদরুন নেছা এবং নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, মোছা. আকলিমা বেগম, সাহেরা, মোছা. শরীফা ইসলাম, মোছা. ফিরোজা বেগম. মোছা. আয়েশা বেগম, মোছা. ফাতেমা, মোছা. জোসনা বেগম, মোসা. আছমা বেগম, মোছা. রেজিয়া বেগম ও মোছা. আমবিয়া বেগম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন