মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

গেজেট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আরও বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন