মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশনের উপ পরিচালক ‍আবুল কালাম আজাদ জানান, কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের খন্দকার বুক স্টল নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ওষুধ, জুতা, কাপড়, কম্পিউটারের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ‍বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্নয় করা সম্ভব হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন