মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

গেজেট ডেস্ক

কয়েদি সরোয়ার কামাল লিটন মঙ্গলবার মধ্যরাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তিনি ফাঁসির দণ্ড পেয়ে কারাগারে বন্দি ছিলেন বলে জানা গেছে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। মোহাম্মদ সরোয়ার কামাল লিটন নামের ৫৬ বছর বয়সী কয়েদি ফাঁসির দণ্ড পেয়ে কারাগারে বন্দি ছিলেন বলে জানা গেছে।

কারারক্ষী ষষ্ঠ মোহন জানান, কয়েদি সরোয়ার কামাল লিটন মঙ্গলবার মধ্যরাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহন বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে কয়েদির অসুস্থতার একটি কাগজ দিয়েছেন। এর বেশি তথ্য আমার জানা নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘একজন কয়েদি মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন