মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

খালে মিলল হলুদ রঙের কচ্ছপ!

গেজেট ডেস্ক

ফরিদপুরে একটি খালে বন্যার পানি মিলল হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চি। এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে বলে ধারণা।

রবিবার দুুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস ডাংগী থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার নদীসংলগ্ন একটি খালে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছিলেন অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামে এক যুবক। একপর্যায়ে তার জালে হলুদ রঙের ওই কচ্ছপটি ধরা পড়ে।

পরে খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে।

ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের।

এ বিষয়ে বাগেরহাটের সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন