৪ ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের ছয়তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ও বিমান বাহিনীর দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১টা ১০ মিনিটে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনো।

তিনি আরও বলেন, ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন