শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

রাজধানীতে জাল টাকার কারখানায় অভিযান, গ্রেপ্তার ৫

গেজেট ডেস্ক

রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গোপন তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি দল সোমবার (১২ জুলাই) ভোর থেকে সাঈদনগর নুরেরচালা এলাকার একটি বাসায় অভিযান শুরু করে। অভিযানে ৪৩ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন