শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

রূপগঞ্জে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ শ্রমিকের মৃত্যু

গে‌জেট ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে কিছু শ্রমিক আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা রানী (৩২)।

ছয়তলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক–কর্মচারী আটকা পড়েছেন বলে কারখানা থেকে বের হয়ে আসা শ্রমিকেরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ-১) আব্দুল্লা আল আরিফিন আজ রাতে নয়টার দিকে বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন