বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

চুকনগরে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

চুকনগরে বিবাহিত ও অবিবাহিত একাদশ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চুকনগর রয়েল স্পোটিং মাঠে এর আয়োজন করা হয়। খেলায় বিবাহিত একাদশ ৩-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন স ম নাজমুল বারী। খেলা শেষে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ইউপি সদস্য প্রার্থী মোঃ আলাউদ্দীন মালী, চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক গাজী আমিনুল ইসলাম বুলবুল, ডাঃ আব্দুর রহিম, জলিল সরদার, জামির সরদার, জিন্নাত সরদার, আনিচুর রহমান সরদার, সাজ্জাত সরদার, জামির সরদার, মিজানুর রহমান সরদার প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন