রবিবার । ২২শে মার্চ, ২০২৬ । ৮ই চৈত্র, ১৪৩২

খালিশপুরে প্রীতি ক্রিকেট ম্যাচে উদীয়মান থান্ডারের জয়

নিজস্ব প্রতিবেদক

উদীয়মান স্পোর্টস ক্লাব এর আয়োজনে খালিশপুরে উদীয়মান যুব সমাজ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে-২০২১ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ জুন) সকাল ৮ টায় খালিশপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও বিশ্বাস প্রোপার্টিস এর সিইও মোঃ আজগার বিশ্বাস তারা।

খেলায় উদীয়মান স্ট্রাইকার কে ৩০ রানে হারিয়ে জয় পেয়েছে উদীয়মান থানডার। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত উদীয়মান থানডার। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেন উদীয়মান থান্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে উদীয়মান স্ট্রাইকার। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন উদীয়মান থান্ডার এর খেলোয়ার মোঃ দেলোয়ার হোসেন, সর্বোচ্চ উইকেট শিকারী হন মাহিন, সেরা ফিল্ডার হন আজগার বিশ্বাস তারা এবং সর্বোচ্চ ছক্কা ও রান সংগ্রহকারী হিসেবে পুরস্কার তুলে নেন উদীয়মান স্ট্রাইকার এর খেলোয়ার মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সামসুল আলম লিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মারুফ, সাবেক খেলোয়ার মোঃ হালিম, সৈয়দা আনোয়ারা রহমান উর্মি, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আশিক খান রাজা, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শুকুর গাজী প্রমুখ।

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে এর সার্বিক সহযোগিতায় ছিলেন ইমতিয়াজ ইসলাম রকি, মোঃ রনি গাজী, সাফিন আল মামুন, নাহিদুল ইসলাম সাগর, মোঃ মেহেদী হাসান শুভ, রায়হান গাজী, মাহফুজুর রহমান মাহিন, শেখ ফারদিন হোসেন আলিফ, অমিত হাসান পাপ্পু, আরিফ আলম, তামজিদ ইসলাম তন্ময়, ইয়াকুব সরকার, মুশফিক আলম হামজা, মাহবুবুর রহমান তাওসিন, মোঃ নাহিন গাজী উৎস, সৌরভ, তুষার প্রমুখ।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন