বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

জামায়াত নেতা শাহজাহান গ্রেফতার

গেজেট ডেস্ক

চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন