বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী নূরুল আলম সবুজ (৫০) পলাতক রয়েছে। ঈদের দিন শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম বিবি ফাতেমা (৪৫)। তারা নিমাইকাশারী এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে বিবি ফাতেমাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিপন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন