বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

পুলিশ সোর্স শফিকুল হত্যায় আসামি রাজু রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নগরীর লবনচরা মোমবাতি গলিতে পুলিশ সোর্স শফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আরিফুজ্জামান রাজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার(১১ মে) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক তরিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ১২ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে লবনচরা মোমবাতি গলিতে মাদকবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোর্স শফিকুল নিহত হয়। এ মামলায় এপর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। রাজুকে বৃহস্পতিবার হরিণটানা ৮০ বিঘা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উক্ত এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন