বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

নগরীর শাহ নেওয়াজ হত্যায় তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নগরীর বয়রা ক্রসরোডে শাহ নেওয়াজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১১ মে) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক তরিকুল ইসলাম এ আদেশ দেন। আসামিরা হল ইনসান, রানা ও শফিকুর।

এর আগে ৭ মে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে আদালত শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠিয়ে দেয়। মামলায় এপর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে এবং এদের মধ্যে আসামি নুরুল ইসলাম নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, পূর্ব শত্রুতা ও টাকার লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। প্রথমে তাকে সেলুনের সামনে থেকে ধাওয়া দিলে মটরসাইকেল ফেলে সে বয়রা ক্রস রোডের সোহরাব হোসেন খানের বাড়িতে ঢুকে পড়লে সন্ত্রাসীরা তাকে সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই ঘটনায় নিহতের ভাই ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন