বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার রামকৃষ্ণ নগর এলাকার মৃত: এবারেক ফকিরের ছেলে আক্কাচ ফকির (৫০), যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধিপাশা এলাকার মাসুদ গাজীর ছেলে মোঃ তরিকুল গাজী (২২) এবং বরিশাল জেলার গৌরনদী থানার কাঁঠালবাড়ী মল্লিকপাড়া এলাকার ডমিনিক মল্লিকের ছেলে সেরাফিন মল্লিক অপূর্ব (২৬)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন