কয়রায় তক্ষক সাপ পাচারকালে আটক ৩

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে তক্ষক সাপ পাচারকালে ৩ জনকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩টি তক্ষক সাপ উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি তক্ষক সাপসহ কয়রা উপজেলার দক্ষিন দেয়াড়া গ্রামের মৃত জিয়াদ আলীর পুত্র কামরুল ইসলাম (৪৫), আবুল হোসেন সানার পুত্র হাসান সানা (৩০) ও মাথাভাঙ্গা গ্রামের আদম আলী সানার পুত্র আকরাম হোসেন (৩৫) কে আটক করা হয়। অভিযানকালে কয়রা থানার এসআই আঃ মজিদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন