বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

লকডাউ‌নে দুই ট্রা‌কের সংঘ‌র্ষে প্রাণ গেল ৪ জ‌নের

গেজেট ডেস্ক

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের চরভাবলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম ও মো. শাহআলম।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুর রহমান জানান, টিনভর্তি একটি ট্রাকে পাঁচজন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তের চরভাবলা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আরেকটি ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে একজনের মৃত্যু হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন