শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর মুন্সীগঞ্জের মোহনায় (কয়লা ঘাট) একটি মালবাহী কার্গোর সঙ্গে ধাক্কায় ‘রাফিদ আল হাসান’ নামের লঞ্চটি ডুবে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারের জন্য রওনা হয় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

কিন্তু কালবৈশাখী শুরু হওয়ায় উদ্ধার তৎপরতা শুরুতে দেরি হচ্ছে।

হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন