বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

করোনায় আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ

গেজেট ডেস্ক

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম যৌথ বিবৃতিতে তার আশু রোগমুক্তি ও সুস্থ দীর্ঘায়ু কামনা করেছেন।

তারা ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সর্বস্তরের নেতা-কর্মীসহ সকলের নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন