বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সর্বোচ্চ শনাক্ত, এক দিনে মৃত্যু ৪৫

গেজেট ডেস্ক

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে। এটিই দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৪৯ জনে।

সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে।

খুলনা গেজেটে/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন