বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

ইউনিসেফ অনুর্ধ্ব-১২ ফুটবল চ্যাম্পিয়নশীপে খুলনা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

ইউনিসেফের উদ্যোগে ইউনিসেফ অনুর্ধ্ব-১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে খুলনা জেলা অনুর্ধ্ব-১২ মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (২৮মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর খানজাহান আলী থানাধিন আটরা বাইপাস সড়কের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে হারিয়েছে যশোর জেলা অনুর্ধ্ব-১২ মহিলা ফুটবল দলকে। দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় ফাতেমা হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন মুক্তা। ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. শহীদুল ইসলাম লালু।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি খুলনার উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, ফুটবল কোচ মো. মোস্তাকিম ওয়াজেদ ও পরিতোষ দেওয়ান, হাজী মোতালেব মিয়া, অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, এজাজ আহমেদ, মো. মহসীন, যশোরের আলমগীর হোসেন ও মো. আরেফিন প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন