শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার একশত জন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আজ শনিবার মোট এক হাজার একশত জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৮৫ জন এবং সাতটি উপজেলায় মোট আটশত ১৫ জন। উপজেলাগুলোর মধ্যে দিঘলিয়া ৩০ জন, ডুমুরিয়া তিনশত ৪০ জন, ফুলতলা ২৭ জন, কয়রা ৯৫ জন, পাইকগাছা দুইশত ৬০ জন, রূপসা ৪৫ জন এবং তেরখাদায় ১৮ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ছয়শত আট এবং মহিলা চারশত ৯২ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬২ হাজার আটশত ৩৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার আটশত ২০ এবং মহিলা ৬৬ হাজার ১৭ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন