শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় সোমবার টিকা নিয়েছেন এক হাজার চারশত ৯৫ জন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আজ সোমবার মোট এক হাজার চারশত ৯৫ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ১৮ জন এবং আটটি উপজেলায় মোট এক হাজার দুইশত ৭৭ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৬৯ জন, বটিয়াঘাটায় একশত ৮০ জন, দিঘলিয়া একশত ৩০ জন, ডুমুরিয়া তিনশত ২০ জন, ফুলতলা ৪০ জন, পাইকগাছা দুইশত ৫০ জন, রূপসা ৫৪ জন এবং তেরখাদায় ৩৪ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ আটশত ৩৭ এবং মহিলা ছয়শত ৫৮ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৫৭ হাজার দুইশত ৯০ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার সাতশত ৪৭ এবং মহিলা ৬৩ হাজার পাঁচশত ৪৩ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন