বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ

সিলেটের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসরে উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা। সোমবার (২২ মার্চ) সকাল ৯ টায় টসে জিতে সিলেট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সকাল সাড়ে ৯টায় ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ।

খেলার উদ্বোধন করেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) সৈয়দ রবিউল আলম।

খুলনা বিভাগ : তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাহিদুল ইসলাম, মইনুল ইসলাম সোহেল, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, মুসাদ্দেক ইফতেখার রাহি, অমিত মজুমদার ও মিনহাজুর রহমান।

সিলেট বিভাগ : ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলি অনিক, অলক কাপালি (অধিনায়ক), আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরি ও রেজাউর রহমান রাজা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন