রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা শ‌নিবার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ৭০’র দশকের ছাত্রনেতা, বিএল কলেজের সাবেক জিএস, রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবেশ ও মানবাধিকার সংগঠক, খুলনা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরীফ শফিকুল হামিদ চন্দন নাগরিক শোকসভা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম। সদস্য সচিব এম এ কাশেমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, এস এম মারুফ হোসেন, শাহীন জামাল পন, এস এম ইকবাল হোসেন বিপ্লব, সদস্য মহেন্দ্র নাথ সেন, আফজাল হোসেন রাজু, মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ শহিদুল ইসলাম সবুজ, মোঃ শফিকুল ইসলাম, এস এম এ রহিম প্রমুখ।

সভায় আগামী ২০ মার্চ (শনিবার) বিকেল ৫টায় খুলনা প্রেসক্লাব শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে নাগরিক শোকসভায় সকলকে উপস্থিত হওয়ার আহ্বায়ন জানানো হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন