শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

মা-মেয়েকে গলা কেটে হত্যা

গেজেট ডেস্ক

হবিগঞ্জের বাহুবলে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার দিগম্বর গ্রামের ওই বাড়ি থেকে সকাল ৮টার দিকে মরদেহদুটি উদ্ধার করে বাহুবল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর কবির ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন অঞ্জলি ও তার মেয়ে পূজা। অঞ্জলির স্বামীর নাম সঞ্জিত।

ঘটনাস্থলে মা-মেয়ের মরদেহ পাওয়া গেলেও সেখানে ছিলেন না সঞ্জিত। ওই বাড়িতে আর কাউকেই পাওয়া যায়নি বলে জানান ওসি।

তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহদুটি পড়ে থাকতে দেখে পুলিশ। দুটি মরদেহেরই গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।

তবে বিস্তারিত কোনো তথ্য এখনও নিশ্চিত করে জানায়নি পুলিশ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন