বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাস শ্রমিক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় আরজ আলী(৪৫) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাস শ্রমিক আরজ আলীর বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে।

মুকসুদপুর অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনি পরিবহনের(ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৩) যাত্রীবাহী বাসটি কলেজ মোড়ে আসলে চলন্ত গাড়ীতে ওঠার চেষ্টা করে শ্রমিক আরজ আলী।

এসময় পা ফসকে বাসের চাকার নিচে পড়ে গেলে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশ্টি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন