বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

করোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৯

গেজেট ডেস্ক

কোভিড-১৯ এ দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৫৯ জন, যা গত দুই মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড।

রোববার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ১৮ মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে মহামারিতে ৮৫৪৫ জনের মৃত্যু হলো।

আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন