শনিবার । ১৮ই এপ্রিল, ২০২৬ । ৫ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জ মধুমতি বাওড়ে শিশু নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে চতুর্থ শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাওড়ের ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।তাকে উদ্ধারের খুলনার একটি ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানাগেছে, মধুমতি বাওড়ে জেগে ওঠা চরে গোসল করতে নামে একই এলাকার তিন শিশু।এর মধ্যে চরচাপতা গ্রামের রব মোল্লার ছেলে মোস্তাকিম মোল্যা (৯) নিখোঁজ হয়। তাকে স্থানীয়রা অনেক খোঁজা-খুজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সাভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন