বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় ১৬ দলীয় ফুটবলের সেমিফাইনালে তালা সৈকত ফুটবল একাদশ জয়ী

ডুমুরিয়া প্রতিনিধি

সোমবার বিকেলে ডুমুরিয়ার নরনিয়া ফুটবল মাঠে গাজী আব্দুল হাদী স্মরনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তালা সৈকত ফুটবল একাদশ ও কেশবপুর ভেরচি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত এ দ্বিতীয় সেমিফাইনাল খেলা ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইব্রেকারে ৫-২ গোলে তালা বিজয়ী হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয় তালা একাদশের ভিকটোর।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। নরনিয়া বুড়ি ভদ্রা সমাজ কল্যান যুব সংঘের উদ্যেগে আয়োজিত এ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শিউলী সরোয়ার ও জামিল খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।

বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, মাহফুজুর রহমান সোহাগ, মাহমুদুল কালাম মিতু, জহির রায়হান, চঞ্চল রায়, মাহমুদ গালিব, কবির হোসেন, ইব্রাহিম হোসেন, আক্তারুজ্জামান লিটন, আক্তারুজ্জামান সোহাগ, সুমন হোসেন, বাধণ মন্ডল প্রমুখ।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন