বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

গেজেট ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন চলাকালে নির্বাচনী সহিংসতায় ছোটন (৪০) নামে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কাউন্সিলর প্রার্থীসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ভোট চলাকালে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন গুরুতর আহত হন। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন