৬ষ্ঠ শেখ শাহাদাৎ হোসেন স্বাধীন স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, সুনাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তুলে। অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে।

তিনি আরো বলেন, সুষ্ঠ ও মননশীল মানুষ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তিনি।

সোমবার রাত ৮টায় বয়রা ইসলামীয়া কলেজ মাঠে ‘৬ষ্ঠ শেখ শাহাদাৎ হোসেন স্বাধীন স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ মিরাজুল ইসলাম। ১৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য শেখ জিহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, আনিসুর রহমান বিশ্বাস, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, শেখ আবিদ উল্লাহ, শেখ হাসান ইফতেখার চালু, রোজী ইসলাম নদী, মোস্তফা শিকদার সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন