শনিবার । ১৮ই এপ্রিল, ২০২৬ । ৫ই বৈশাখ, ১৪৩৩

‘আগামী বছরের জুনের মধ্যেই পদ্মা সেতুতে গাড়ি চলবে’

গেজেট ডেস্ক

পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।

পদ্মা সেতু নির্মাণের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে।

তিনি বলেন, ‘সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত।’ সেতুমন্ত্রীর আশা, ২০২২ সালের আগেই সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন