বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত

গেজেট ডেস্ক

ত্রুটিপূর্ণ একটি পিকআপ ভ্যান রশিতে বেঁধে নিয়ে যাচ্ছিল ‌আরেকটি পিকআপ ভ্যান। অপর একটি পিকআপ রশিতে বাঁধা পিকআপ ভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে দুই পিকআপের দুই চালক নিহত এবং একজন হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর নামক স্থানে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ত্রুটিপূর্ণ একটি পিকআপ অপর একটি পিকআপের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার ভ্যান পিকআপ দুটিকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন একটি পিকআপ ভ্যানের চালক মো. আক্তার বয়াতী (৩০), হেলপার সুহান হোসেন (২২) এবং অপর পিকআপ ভ্যানের চালক রাসেল হোসেন (৩০)।

আজ শনিবার সকালে গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাভার ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন