বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

এবার চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, রেলকর্মচারী আটক

গেজেট ডেস্ক

শ্রীমঙ্গল যাবার পথে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষনের অভিযোগে রেলের এক সহকারী জেনারেটর অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন ওই তরুনী।

অভিযুক্ত জাহিদ ওরফে জাবেদ (২৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল রেল পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন থেকে শ্রীমঙ্গল স্টেশনে আসার পথে ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রম করার সময় মেয়েটি টয়লেটে যায়। এসময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল ষ্টেশনে পৌঁছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এসময় জাহিদ পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন