বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপা পড়ে আব্দুল হাই ফকির(৬৫)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড় তিনটার দিকে ডাকা খূলনা মহা সড়কের নিশাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার(২৮ জানুয়ারী)বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নিশাতলা মোড়ে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন