বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রস্তুত ৭৮৭ ঘর

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের ৫ উপজেলায় ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৭৮৭ টি গৃহ আগামী ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করবেন। মুজিববর্ষ উপলক্ষ্যে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান, এনডিসি মিলন সাহা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন