বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩, আহত ১০

গেজেট ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজায় একটি বাস টোলপ্লাজায় ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘মাদারীপুরের কাঠালবাড়ী ফেরিঘাট থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী দুরন্ত পরিবহেনর একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার পিলারে আঘাত করে। এতে বাসটির একটি অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

ওসি আরো বলেন, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন