বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

করোনায় দেশে ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৯

গেজেট ডেস্ক

শনাক্ত নেমে এসেছে ছয়শ’র ঘরে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৬৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাটি গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৮ এপ্রিলে শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৫৭৮ জন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯০৬ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২১ জনের।

রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন