বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোংলা ও চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান

গেজেট ডেস্ক

মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এই দুই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করে পাঠানো হয়েছে। অন্যদিকে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) নিয়োগ দিতে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই বাহিনীর এডিজির দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন