বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

পাবনায় পুকুর থেকে ৬ বছরের নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গেজেট ডেস্ক

পাবনার চাটমাহরে স্বাধীন (৬) নামের এক শিশু নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার সকাল ১০টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্বাধীন একই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু স্বাধীন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে শিশুটির সন্ধানে মাইকিং করে। পরে পরিবারের সদস্যদের সন্দেহ হয় তার পুকুরে মাছ ধরার প্রবণতা ছিল। হয়তো সে মাছ ধরতে গিয়ে পুকুরে পরে গিয়ে ডুবে গেছে। এরপর চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশু স্বাধীনের নিথর দেহ উদ্ধার করে তারা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শনিবার সকালে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন